সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী- নাজু


Songbad Times প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন /
পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী- নাজু

মো. দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এস. এ. জলিল হিরো মিয়ার সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বাউফল উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে তিনি পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য নাজমুন নাহার নাজু পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত‍্যাশী।

তিনি বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আমি ছিলাম অগ্রগামী এক যোদ্ধা। শুধু বাউফলে নয়, জেলা ছাড়িয়ে তিনি আন্দোলন করেছেন ঢাকার রাজপথে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে এক নামে চিনতেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছে তার অনেক ছবি।
বরিশাল বিভাগের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মী নাজমুন নাহার নাজুকে চেনেন। সেই নাজমুন নাহার নাজু পটুয়াখালী জেলা থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান। তার ত্যাগের মূল্যায়ন করলে নেতাকর্মীরা মনে করেন নাজমুন নাহার নাজুই সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার যোগ্য । তার এলাকা পটুয়াখালী-২ বাউফল আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চান। তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি করার জোর দাবি জানিয়েছেন।

বিএনপি নেত্রী নাজমুন নাহার নাজু বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। বিগত হাসিনা সরকারের পতনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। এখন দল ক্ষমতায় এসে, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটা আবেদন, তিনি যেন দুঃসময়ের একজন কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করেন।”

তিনি আরও বলেন, নারী ও শিশু অধিকার রক্ষায় কার্যকর আইন ও নীতিমালায় ভূমিকা রাখা,উপকূলীয় জনপদের নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি রাজনৈতিক অংশগ্রহণে নারীদের উৎসাহিত ও সংগঠিত করা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান তৃণমূলের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছে দেওয়াই হবে আমার দায়িত্ব।

মনোনয়ন প্রত‍্যাশী এই নেত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। তৃণমূল থেকে রাজনীতির পথচলায় আমি জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়েছি। পটুয়াখালী জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালনকালে নারী সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হলে জাতীয় সংসদে নারী সমাজের ন্যায্য অধিকার ও উন্নয়নের প্রশ্নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারব। দল ও দেশের স্বার্থে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার করছি।

এসটি/এম