সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চর কুকরী-মুকরীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ক্যারিয়ার সেমিনার


Songbad Times প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১০:০০ অপরাহ্ন /
চর কুকরী-মুকরীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ক্যারিয়ার সেমিনার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে চর কুকরী-মুকরী মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ক্যারিয়ার বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিম চৌকিদার। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শিমুল হাওলাদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুষেন দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সমাপনী বক্তব্যে দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ারের আহ্বায়ক ও আয়কর বিশেষজ্ঞ আব্দুর রব সবুজ শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং লক্ষ্যনির্ভর ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দক্ষিণ আইচা সোশ্যাল ওয়েলফেয়ার একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা দক্ষিণ আইচা থানার অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সামাজিক ন্যায়বিচার ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক ও সুশৃঙ্খল সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন জাবের, মোহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইউসুফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এসটি/এম