সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচি: একশত পরিবারের মাঝে চারা বিতরণ


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন /
চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচি: একশত পরিবারের মাঝে চারা বিতরণ

বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে এবং উপকূলবন্ধুর সৌজন্যে ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একশত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, উপজেলা সমন্বয়কারী জগন্নাথ রায়, বুলবুল আহমেদ, জাহাঙ্গীর আলম, জোছনা বালা। এছাড়া সুশীলন চরফ্যাশন টিমের মাঠ পর্যায়ের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ছিল। এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে।

সুবিধাভোগী পরিবারগুলো গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেছে এবং সেগুলো রোপণ ও পরিচর্যার প্রতিশ্রুতি দিয়েছে।

সুশীলন এবং উপকূলবন্ধুর এই যৌথ উদ্যোগটি চরফ্যাশন এলাকায় সবুজায়ন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এসটি/এম