সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে জমি লগ্নির টাকা চাইতে গিয়ে হামলার শিকার, কৃষক আহত


Songbad Times প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন /
চরফ্যাশনে জমি লগ্নির টাকা চাইতে গিয়ে হামলার শিকার, কৃষক আহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।ভোলার চরফ্যাশনে জমি লগ্নির পাওনা টাকা চাইতে গিয়ে মো. নুরনবী মাতাব্বর(৩৮) নামে এক কৃষক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার চৌধুরী মার্কেটে এই ঘটনা ঘটে।

আহত নুরনবী মাতাব্বর চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল মাতাব্বরের ছেলে।

নুরনবী মাতাব্বর বলেন, সম্প্রতি চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত জমিতে তরমুজ চাষ করা হয়। সেই জমিতে ইকবাল হাওলাদার ও তার ট্রাক্টরের ম্যানাজার আফসার ও আব্বাসসহ তার সহযোগীরা জমির মালিকদেরকে লগ্নি টাকা না দিয়ে জোরপূর্বক চাষ চালিয়েছে। কৃষকদের অনুরোধে আমি ও অন্যান্য ভূমিহীন জমির মালিকরা টাকা চাইতে গেলে ইকবাল হাওলাদার ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি তাদের হামলা ও মারধরের ফলে গুরুতর আহত হই এবং স্থানীয়রা আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় ভূমিহীন জমির মালিকদের পক্ষ থেকে জানা যায়, চরমানিকা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের অন্যান্য কৃষকরাও জমির লগ্নিকৃত টাকা চাইতে গিয়ে একই ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

এই বিষয়ে ইকবাল হাওলাদার বলেন, আমার অফিসে বসে থাকা অবস্থায় নুরনবী মাতাব্বরের নেতৃত্বে হঠাৎ ২০-৩০ জন প্রবেশ করে ম্যানাজার আফসারের ওপর হামলা চালায় এবং আমার অফিসের মালামাল ভাঙচুর করে।

চরফ্যাশন থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এসটি/এম