সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

মনপুরায় বাড়ি বাড়ি গিয়ে নির্ভর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন /
মনপুরায় বাড়ি বাড়ি গিয়ে নির্ভর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ভোলা প্রতিনিধি॥ভোলার মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকালে সহায়হীন ২০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও মনপুরা টিম লিডার মো. আারাফাত ইসলাম করিম।

ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধনীতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নির্ভর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড: মনিরুল ইসলাম মিয়া,প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজিব হাসান রিয়াদ, কেন্দ্রীয় সভাপতি মো. আাসাদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. আল-আমিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রাজিব হাসান রিয়াদ বলেন, “আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য তাদের সুখে-দুঃখে সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো.আল-আমীন বলেন, “এই ইফতার সামগ্রী বিতরণ আমাদের সাহায্য নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে মুসলিম পরিবারের জন্য একটি উপহার। আমরা চাই আমাদের এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনুক।

নির্ভর ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা অ্যাড: মনিরুল ইসলাম মিয়া বলেন, “একঝাক তরুন নেমেছে মানবতার সেবায়। এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। যার মূল লক্ষ্য আর্ত-মানবতার সেবায় কাজ করার মধ্য দিয়ে মানব কল্যান সাধন ও সামাজিক উন্নয়নে অবদান রাখা। নির্ভর ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

এসময় মনপুরা টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে এই ইফতার সামগ্রীর সহায়তা পেয়ে সকলে নির্ভর ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসটি/এমএইচ