সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে “স্প্রেইড হিউম্যানিটি”র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন /
বাউফলে “স্প্রেইড হিউম্যানিটি”র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো.দুলাল হোসেন বাউফল,পটুয়াখালী॥পটুয়াখালীর বাউফলে মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ০৩ অক্টোবর শুক্রবার- সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে

ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গুদের উপস্থিত করানো হয় এবং একবেলা খাবার ও ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

সহ সাধারণ সম্পাদক স্প্রেইড হিউম্যানিটি সায়েমা রহমান সারার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রফেসর মোঃ বশার তালুকদার অধ্যক্ষ, বাউফল সরকারি কলেজ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির প্রধান উপদেষ্টা, ডা. মোঃ মিরাজুল ইসলাম, প্রভাষক, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল।

উপস্থিত ছিলেন- এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি, আপেল মাহমুদ ফিরোজ সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি, মাওলানা নজরুল ইসলাম সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা, মাওঃ নুরুল আমিন সদস্য সচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা, প্রাভাষক মোঃ সাইফুল ইসলাম সভাপতি গোসিংগা সচেতন সমাজ, উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদের সকল সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত পরিচালিত হয়।

অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজনের পাশাপাশি তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হবে।

‘স্প্রেইড হিউম্যানিটি’ মানবতার সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসটি/এম