জরুরী নাম্বার সমূহ :

চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত


Songbad Times প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন /
চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২ জুন) বেলা ১২ টায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো.নাজমুল হুদার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্ত রাসনা শারমিন মিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ,চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হাজী হেলাল উদ্দিন টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. এমাদুল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকসহ প্রায় শতাধিক মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এসটি/এমএইচ