সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে নিহত মাকসুদু’র পরিবারকে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম’র আর্থিক অনুদান প্রদান


admin প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন /
চরফ্যাশনে নিহত মাকসুদু’র পরিবারকে সাবেক এমপি  নাজিম উদ্দিন আলম’র আর্থিক অনুদান প্রদান

নাঈম ইসলাম, স্টাফ রিপোর্টার॥ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কতৃক গত ৪ এপিল ২০২৫ বিএনপির নিবেদিত কর্মী মরহুম মাকসুদুর রহমানকে কয়েক দফায় পিটিয়ে হত্যা করা হয়।নিহত মো.মাকসুদুর রহমান (৩৮) পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী । সে ঢাকার সাভার এলাকায় ভ্যানগাড়িতে সবজি ও ফল বিক্রি করতেন।

মরহুম মাকসুদুর রহমানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান করেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সেই অনুদান নিয়ে নিহত মাকসুদুর রহমানের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে ছুটে যান চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিযর সহ-সভাপতি আ.ন.ম আমিনুল ইসলামি মিন্টিজ মিয়া,চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন উপজেলা বিএনপির আপ্যায়ন বিষযক সম্পাদক সামসউদ্দিন কাউস , চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল , চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া , উপজেলা বিএনপি নেতা নোমান মেম্বার সহ নেতৃবৃন্দ। মরহুমের মার হাতে নগদ টাকা তুলেদেন। এর আগে ঘটনার পরে ৫ এপিল ২০২৫ মহুমের জানাজা ও দাফনে অংশ নেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।

এসটি/এমএইচ