জরুরী নাম্বার সমূহ :

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন /
কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB)-এর ফার্মগেট ইউনিটে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি অভিজাত হোটেলে অনাড়ম্বর কিন্তু আয়োজনে ভরপুর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন।

এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আরেফিন, আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো: রফিকুজ্জামান রাফি। নতুন নেতৃত্বের অধীনে ২৪ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি কোচিং খাতের উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের স্বার্থরক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পদাধিকারীগণ:

সভাপতি: মাহবুব আরেফিন

সাধারণ সম্পাদক: মো: রফিকুজ্জামান রাফি

সিনিয়র সহ-সভাপতি: মাহমুদ আলম

সহ-সভাপতি: এস এম ছোটন, এম এ সালাম, এ কে এম মুক্তম উল হক, মো: আরিফুর রহমান, মো: জিকরুল হক, রেজাউল করিম সুমন

যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান তানভীর, মো: রাজীব হোসেন

সাংগঠনিক সম্পাদক: মো: শাহাজালাল

সহ সাংগঠনিক সম্পাদক: মাহমুদুর রশিদ রনি

অর্থ সম্পাদক: এন এইচ রায়হান

দপ্তর সম্পাদক: মো: ফরহাদ তালুকদার

প্রচার সম্পাদক: সাহিদ হোসেন শোভন

ক্রীড়া সম্পাদক: হৃত্বিক দেবনাথ

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো: রাজ পাঠান

কার্যকরী সদস্য: ফরহাদ হোসেন, মো: সেলিম, মো: বিন তৌহিদ শাওন, মো: বায়োজিদ হোসেন, ইয়াদিন রাব্বি বাপ্পি (অর্ক), এস কে মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সাবেক কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ফুল দিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান। তারা বলেন, সংগঠনের লক্ষ্য অর্জনে নিষ্ঠা, স্বচ্ছতা ও ঐক্য জরুরি। তরুণ নেতৃত্ব সেই ধারাবাহিকতায় CAB-কে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষাখাতে কোচিং সেক্টরের ইতিবাচক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তারা জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষকদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

এসটি/এম